বিনোদন

করোনায় আক্রান্ত সারেগামাপার ৪ বিচারক

বিনোদন নিউজ : এবার করোনাভাইরাসে আক্রান্ত ভারতের রিয়েলিটি শো সারেগামাপার বিচারকরা। এক সঙ্গে সকলেই আক্রান্ত হয়েছেন করোনাতে।

এই শোয়ের বিচারক শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্যের করোনা আগেই ধরা পড়ে। এরপর করোনা পজেটিভ রিপোর্ট আসে আকৃতি কক্কর ও মিকা সিংয়ের। একমাত্র সঞ্চালক আবির চ্যাটার্জি, জয় সরকার, রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে তারা প্রত্যেকেই এখন হোম আইসোলেশনে রয়েছেন।

কয়েকদিন আগেই শুরু হয়েছে এবারের সারেগামাপা। ভারতীয় বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শোগুলির মধ্যে একটি এই সারেগামাপা। তবে শো চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় পড়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

প্রথমে শ্রীকান্ত আচার্যের হালকা উপসর্গ দেখা গিয়েছিল। তারপরই তিনি পরীক্ষা করান এবং তার করোনা পজিটিভ আসে। এরপর মনোময় ভট্টাচার্যের করোনার উপসর্গ দেখা যায়। শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্য দু'জনেই হোম আইসোলেশনে রয়েছেন। মিকা ও আকৃতিকেও হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এই পরিস্থিতির জেরে কীভাবে এবার নভেম্বরের শ্যুটিং হবে তা নিয়ে চিন্তায় চ্যানেল কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই শুরু হয়েছে এবারের নতুন সিজন। এই শোয়ের বাকি প্রতিযোগীদেরও করোনা আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। যারা যারা এই বিচারকদের সংস্পর্শে এসেছেন সকলেরই টেস্ট করা হচ্ছে।

তবে এভাবে একের পর সব কজন বিচারক একসঙ্গে আক্রান্ত হওয়ায় কিভাবে চলবে এই শো? চিন্তায় সকলে। আনলক পর্ব হালকা হতেই অনুমতি দেওয়া হয়েছিল টলিপাড়ায় সব শ্যুটিং শুরু করার। সেই মতোই শুরু হয়েছিল এই শো। তবে সবরকম সতর্কতা মেনেও আটকানো যাচ্ছে না করোনা।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা