বিনোদন

দুই বাদশাহ মিলে বাজারে আনল কেকেআরের থিম সং

বিনোদন ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে এলেন দলটির মালিক বলিউড বাদশাহ শাহরুখ খান। ক্লাবটির ভক্তদের জন্য নতুন একটি গান উপহার দিলেন তিনি। সম্প্রতি দলটির সঙ্গে ভার্চুয়াল আড্ডায় কেকেআর প্লেয়ার এবং অনুরাগীদের উপস্থিতিতে এসআরকে গানটি অবমুক্ত করেন।

মঙ্গলবার এক টুইট বার্তায় গানটি নিয়ে কেকেআর টিমের এক ভিডিও বার্তা শেয়ার করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে শাহরুখ লিখেন, ‘‘ভক্তদের জন্য সুসংবাদ। অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষিত কেকআরের এই মৌসুমের থিম সং অবমুক্ত করা হচ্ছে। গানটিকে ব্যতিক্রম এবং অসাধারণ করে তোলার জন্য সংগীত পরিচালক বাদশাহকে ধন্যবাদ।’’

গানটি নিয়ে গণমাধ্যমে আলাপকালে শাহরুখ বলেন, ‘‘এই মৌসুমে আমি বেশ কয়েকটি ম্যাচেই মাঠে ছিলাম। সত্যিই কেকেয়ার ভক্তদের অনেক মিস করছি। যেহেতু এ বছর আমাদের একে অপরের প্রতি ভালোবাসা একটু দূরে থেকেই প্রদর্শন করতে হবে, তাই আমরা ভক্তদের জন্য একটি গান তৈরি করেছি, যা আমাদের ভক্তদের আবেগকে আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।

আজ দলের সাথে আড্ডা দিয়ে খুব আনন্দ পেলাম। আমরা আশা করি আমাদের ভক্তরা সবসময় আমাদের পাশে থাকবেন।’’

এদিকে ‘জিরো’ সিনেমার পর প্রায় বছর দুই বছর পার হতে চললো বড় পর্দায় দেখা নেই এই সুপারস্টারের। সম্প্রতি ‘পাঠান’ নামে একটি সিনেমা দিয়ে আবারো প্রত্যাবর্তন ঘটছে তার। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই সিনেমাটির জন্য শুটিং সেটে প্রবেশ করার কথা তার।

যশ রাজ ফিল্মসের ব্যানারে এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এখানে আরও অভিনয় করবেন জন আব্রাহাম ও আরও অনেকেই।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা