বিনোদন

পংকজের ‘সেল্ফলেস লাভ’ গানে আন্তর্জাতিক পুরস্কার

বিনোদন প্রতিবেদক : এই মহামারি করোনার মধ্যে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি বয়ে আনলেন সুরকার ও সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ। আন্তর্জাতিক এক থিম সং প্রতিযোগিতায় জাহিদ বাশার পংকজের ‘সেল্ফলেস লাভ’ গানটি দশম স্থান অর্জন করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটির (আইডব্লিউএস) বাংলাদেশ শাখার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ গৌরবময় অর্জনের সংবাদটি জানান তিনি।

আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটি আয়োজিত থিম সং প্রতিযোগিতায় বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে হংকং, যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, বলিভিয়া, ইউক্রেন, তুরস্ক-যুক্তরাজ্য ও বাংলাদেশ মিলিয়ে ১০ জনকে ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইকুয়েডর, মেক্সিকো, রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, হংকং, বলিভিয়া, পোল্যান্ড, মোনাকো-চীন, জাপান, তুরস্ক, কোস্টারিকা, ফিলিপাইন, হন্ডুরাস, কসোভো, আলবেনিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, আজার বাইজান, মিসর, সুদান, বেলারুস, তাতারস্তান এবং বাংলাদেশের গুণীজনদের নিয়ে গঠিত হয় ৩২ সদস্যের জুরি বোর্ড। বোর্ডের বিচারে দশম স্থান অর্জন করে জাহিদ বাশার পংকজের ‘সেল্ফলেস লাভ’ গানটি।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ নিজেই।সংগীত প্রেমী সকল বাংলাদেশী ভক্ত ও অনুরাগীর পক্ষ থেকে সুরকার ও সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজকে অভিনন্দন। সৃষ্টি কর্ম দিয়ে ভাল থাকবেন সারা জীবন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা