কৃতি শ্যানন ও রাশমিকা, ছবি: সংগৃহীত
বিনোদন

রাশমিকা আন্তরিক-ভালো মানুষ, বললেন কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড মুভি ‘ককটেল’। হোমি পরিচালিত সেই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি, সাইফ আলি খান প্রমুখ। সিনেমায় ভেরোনিকা চরিত্রে অভিনয় মুগ্ধ করেছিলেন দীপিকা।

এবার ‘ককটেল ২’ সিনেমায় অভিনয় করছেন দুই নায়িকা— রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন। গত কয়েক বছরে রাশমিকা মান্দানা অভিনীত প্রায় সবকটি সিনেমাই বক্স অফিসে সফল হয়েছে। যদিও সেগুলো অধিকাংশই নায়ককেন্দ্রিক সিনেমা। অন্যদিকে কৃতির সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

রাশমিকা মান্দানার সৌন্দর্যেরও অনুরাগী অনেক। পাল্লা দেন কৃতি শ্যাননও। কিন্তু একই সিনেমায় অভিনয় করতে গিয়ে কি রাশমিকা মান্দানাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন কৃতি? সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মিমি’খ্যাত অভিনেত্রী বললেন, নিরাপত্তাহীনতার কোনো প্রশ্নই নেই। বরং তিনি রাশমিকা মান্দানার প্রশংসায় পঞ্চমুখ।

কৃতি শ্যানন বলেন, রাশমিকা মান্দানাকে নিয়ে আমার মনে কোনো ধরনের নিরাপত্তাহীনতা নেই। বরং আমি তাকে খুব ভালো মনের মানুষ বলেই মনে করি। শুটিংয়ের সময়ে আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে।

একসঙ্গে কাজ করতে গিয়ে তারা নানা বিষয় নিয়ে মজা করেছেন। কৃতি বলেন, রাশমিকা মান্দানার মধ্যে কোনো নেতিবাচকতা নেই। শুধু ভালোবাসা আর ইতিবাচক মানসিকতা রয়েছে। ও খুবই আন্তরিক ও ভালো মানুষ। ওকে আমি খুব ভালোবাসি।

এর আগেও রাশমিকা মান্দানার একটি সিনেমার মুক্তির সময়ে কৃতি সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যেও দুজনের বন্ধুত্ব নিয়ে আলোচনা শুরু হয়।

‘ককটেল ২’ সিনেমায় কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা ছাড়াও আরও দেখা যাবে শাহিদ কাপুরকে। সিনেমাটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এ সিনেমার গানের একটি দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। এতে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা