বিনোদন

বিচ্ছেদ নিয়ে যা বললেন অভিনেত্রী তানজিকা আমিন

বিনোদন প্রতিবেদক

তানজিকা আমিন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তার ব্যস্ত সময় কাটছে। ভালো নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে নিয়মিত দেখা মিলছে তার।

২০১১ সালে জনপ্রিয় নির্মাতা এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের। তবে এতোদিন এ নিয়ে কোনো কথা বলেননি তানজিকা। অবশেষে মুখ খুলেছেন এক পডকাস্টে।

বিচ্ছেদের কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন তানজিকা। তিনি বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন অন্য একজনের সঙ্গে সুন্দরভাবে সংসার করছে। আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।’

জানা যায়, বড় কোনো অভিযোগ নয়, ব্যক্তিত্বের অমিল ও বোঝাপড়ার ঘাটতিই ছিল বিচ্ছেদের মূল কারণ। তানজিকা বলেন, ‘আমাদের একটা অভ্যাস কোনো কিছু কাজ না করলে সেটাকে ভুল সিদ্ধান্ত বলি। কিন্তু আমার বিয়ের সিদ্ধান্ত পারফেক্ট ছিল। ডিভোর্সটা আনফরচুনেটলি হয়েছে। আমাদের সময়টা সুন্দর ছিল, আমি তা উপভোগ করেছি। এসব নিয়ে কোনো অনুশোচনা নেই।’

২০০৪ সালের ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পাঁ রাখেন তানজিকা আমিন। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম। তবে দুই বছর আগে ওটিটি সিরিজ ‘মহানগর ২’-এ অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি।

পরে ‘অমিমাংসিত’, ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘হাবুর স্কলারশিপ’, ‘লিলিথ’, ‘ডিমলাইট’-এর মতো জনপ্রিয় কনটেন্টে অভিনয় করেছে। আগামীতে তাকে ‘আন্ধার’ ও ‘রঙেরবাজার’ সিনেমায় দেখা যাবে।

দীর্ঘ সময় একাই ছিলেন তানজিকা। ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তিনি।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা