বিনোদন

সামাজিকমাধ্যমে মৃত্যুর গুজব, শক্তি কাপুর বললেন ‘সুস্থ আছি’

বিনোদন ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর অভিনেতা নিজেই এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ আছি, ভালো আছি’।

শুক্রবার (৮ মে) বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভিডিওতে তিনি ভুয়া খবর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের গুজব দায়িত্বজ্ঞানহীনভাবে ছড়ানো উচিত নয়।

এ ঘটনাকে তিনি ‘বিরক্তিকর’ বলে উল্লেখ করেন। তিনি জানান, যারা এই ভুয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

ভিডিওতে শক্তি কাপুর বলেন, ‘হ্যালো সবাই, আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়া। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব খবরে পাত্তা দেবেন না। আমি এ ব্যাপারে অভিযোগ করব। এটা মোটেও ভালো কাজ নয়।’

তিনি আরও বলেন, ‘আমি সাইবার অভিযোগ দায়ের করতে যাচ্ছি, কারণ এ ধরনের কাজ একদমই ঠিক নয়।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে মুম্বাইয়ের একটি হাসপাতালে বাবা শক্তি কাপুরের সঙ্গে দেখা যায়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধা কাপুর তার বাবাকে গাড়িতে উঠতে সাহায্য করছেন। দুজনের মুখেই মাস্ক ছিল।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা