বিনোদন

জাপানের জনপ্রিয় অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার

বিনোদন ডেস্কঃ

জাপানের পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী ইউকো টেকুচির মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। টোকিওর শিবুয়া ওয়ার্ডের বাসা থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। জাপানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।

জাপান টাইমস জানিয়েছে, ৪০ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ। তবে তারা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করছেন।

টেকুচির স্বামী ৩৫ বছর বয়সী অভিনেতা তাইকি নাকাবায়শি জানিয়েছেন, তিনি অ্যাপার্টমেন্টের শয়নকক্ষে রাত দুইটার দিকে টেকুচির মরদেহ দেখতে পান।

সূত্র জানিয়েছে, টেকুচির কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, টেকুচি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিন বছর সেরা অভিনেত্রী হিসেবে জাপানি একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

তিনি এইচবিও’র জাপানি মিস শার্লক চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ১৯৯৯ সালে হরর ফিল্ম রিঙ্গুতে একটি সংক্ষিপ্ত ভূমিকা পালন করেছিলেন।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা