বিনোদন

কোনদিন মাদক সেবন করিনি : নির্মাতা করণ জোহর

বিনোদন ডেস্ক:

বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহর টুইট বার্তায় বলেন, তিনি কোনদিন মাদক সেবন করেননি এবং কখনই কাউকে মাদক সেবন করার ব্যাপারে প্ররোচনা দেননি । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অভিযোগের একাধিক আঙুল এই নির্মাতার দিকে। তিনি নেপোটিজম-এর প্রচারক বলে অভিযোগও করেন অনেকে। মুভি মাফিয়াও বলছেন তাকে।

শোনা যায়, করণ জোহরের বাড়ির পার্টিতে মাদকের আসর বসেছিলো। আর এ আসরে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ানসহ বলিউডের প্রথম সারির অসংখ্য অভিনেতা-অভিনেত্রী নেশায় চুর হয়ে ছিলেন। এমন ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারকাদের সন্তান হলেই বলিউডে সুযোগ পাইয়ে দিচ্ছেন করণ জোহর। এমন অভিযোগ উঠেছে একাধিকবার।

করণ জোহর দাবি করেন, তার বাড়িতে কখনও কোনও পার্টিতে মাদকের ছড়াছড়ি হয়নি। যেসব ফুটেজ মিডিয়া দেখাচ্ছে সেগুলি সব ভুয়া। তার সঙ্গে মাদকযোগের যে তথ্য তুলে ধরা হচ্ছে সেগুলি সব মিথ্যে। ২০১৯ সালেও তিনি এমন অভিযোগ মিথ্যে বলে দাবি করেছিলেন। করণ বলেছেন, ''একের পর এক মিথ্যে অভিযোগ ও ভুল খবরে আমার ধর্ম প্রোডাকশন ও আমার পরিবারের উপর প্রভাব পড়ছে। আমাদের ঘৃণা ও উপহাসের পাত্র হিসাবে দেখা হচ্ছে।''

এদিকে, মাদক কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন করণ জোহরের সহযোগী ক্ষিতিজ রবি প্রসাদ। তবে সেটা ক্ষিতিজ নিজে গ্রহণ করতেন, নাকি করণ জোহরের জন্য তিনি সংগ্রহ করতেন, নাকি অন্য কিছু তা জানার জন্য সমন জারি করা হয় তাকে। ক্ষিতিজের বাড়ি থেকে গাঁজা ও মারিজুয়ানা উদ্ধারও করেছে এনসিবি।

সাননিউজ/এফএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা