মর্গে পড়ে আছে মিনু মমতাজের মরদেহ
বিনোদন

মর্গে পড়ে আছে মিনু মমতাজের মরদেহ

প্রশান্ত কথা :

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন অভিনেত্রী মিনু মমতাজ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জয়নব হাবিব ওরফে মিনু মমতাজ মঙ্গলবার দুপুরে মারা গেলেও তার মরদেহ পড়ে আছে হাসপাতাল মর্গে। কারণ হিসেবে জানা গেল প্রায় ৩ লাখ টাকা বিল বাকি আছে হাসপাতালে। বিল পরিশোধ করতে হবে শুনেই তার সন্তানরা কেউ আসছেন না।

হাসপাতালের কাস্টমার কেয়ার থেকে মনিরুজ্জামান বলেন, 'গত ৪ সেপ্টেম্বর উনাকে হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি করা হয়। টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। এরপর তাকে করোনা ইউনিটে বিশেষ চিকিৎসা দেয়া হয়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। চিকিৎসা বাবদ মোটা অংকের বিল বাকি। সেটা পরিশোধ করা নিয়ে ঝামেলা হচ্ছে। বিষয়টা বেদনাদায়ক। তবে উনার আত্মীয়স্বজনরা যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। আমরাও বিল কাটছাঁট করে মিনু মমতাজের মরদেহ আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করছি।'

তার সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত শোবিজসংশ্লিষ্ট কোনো সংগঠনও যোগাযোগ করেনি এ অভিনেত্রীর ব্যাপারে খোঁজ নিতে।

প্রসঙ্গত, কয়েক দশক ধরে টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন মিনু মমতাজ। অনেক সিনেমায়ও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন।

সান নিউজ/পিডিকে/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা