'ফিল্ম পলিটিক্স বুঝতেন মান্না আঙ্কেল'
বিনোদন

'ফিল্ম পলিটিক্স বুঝতেন মান্না আঙ্কেল'

বিনোদন ডেস্ক:

‘চিত্রনায়ক মান্না বেঁচে থাকলে শাকিব খান এই পর্যায়ে আসতে পারতেন না। এখন যে পর্যায়ে শাকিব খান অবস্থান করে নিয়েছেন, সেই অবস্থানে এলেও তাকে অনেক কষ্ট করতে হতো।’

সম্প্রতি একটি ফেসবুক লাইভে অংশ নিয়ে উপস্থাপক তানভীর তারেকের সঙ্গে কথোপকথনে এসব কথা বলেন এক সময়ের জনপ্রিয় নায়ক কাজী মারুফ।

অনুষ্ঠানে এই নায়ক নিজের নায়ক হবার পেছনেও মান্নার অবদানের কথা উল্লেখ করেন।

মারুফ বলেন, ‘আমি বসি না। এই না বসার কারণেই কাজী মারুফের জন্ম হয়েছে।’

এর ব্যাখ্যা জানতে চান চাইলে ক্যাপ্টেন মারুফ খ্যাত এই নায়ক বলেন, ‘একদিন সহকারী পরিচালক মান্না আঙ্কেলকে ডাকতে যান শট দিতে। মান্না আঙ্কেল চেয়ার ছেড়ে ওঠেননি। বলেছিলেন, যা আমি যাবো না। আব্বা (কাজী হায়াত) খুব মন খারাপ করেছিলেন। এরপরেই আমাকে চলচ্চিত্রে নিয়ে আসেন। যার কারণে শুটিংয়ের সময় আমি বসি না।’

মারুফ বলেন, ‘মান্না আংকেল বেঁচে থাকলে শাকিব খান তার এই অবস্থানে আসতে পারতেন না। কারণ, মান্না আংকেলের সিনেমা নিয়ে যে ভাবনা ছিল, সেই ভাবনা শাকিব খানের নেই। আর মান্না আংকেল কিন্তু পলিটিক্স খুব ভালো বুঝতেন। সিনেমা হিট করতে যাকে নেওয়া দরকার, তাকেই নিতেন। যেমন, একটা উদাহরণ দেই, মৌসুমী ও শাবনূর জনপ্রিয় নায়িকা। তাদের একসঙ্গে কেউ সিনেমায় আনতে পারেননি। মান্না আংকেল ঠিকই তাদের একসঙ্গে নিয়ে এসে সিনেমা নির্মাণ করে সুপারহিট করে নিলেন। এই যে তার ফিল্ম পলিটিক্স, এটা কারও ভেতরেই ছিল না। যেটা শাকিব খানেরও নেই। তাই শাকিব খানকে মান্না আংকেল বেঁচে থাকলে তাকে অনেক সাধনা করতে হতো। শাকিব নিজেও কিন্তু এই বিষয়টি স্বীকার করেন।’

ইতিহাসখ্যাত এই নায়ক বলেন, ‘মান্না আংকেল আমার বাবাকে (কাজী হায়াত) বলতেন, হায়াত ভাই আপনি ফিল্ম পলিটিক্স সম্পর্কে কিছুই বোঝেন না। আসলেই বাবা কিন্তু এসবের কিছুই বুঝতেন না। ফিল্মে পলিটিক্স সম্পর্কে যিনি না বুঝবেন,তিনি কিন্তু কিছুই করতে পারবেন না। শুধু শাকিব খান না, মান্না আংকেল থাকলে এখন অর্থাৎ ২০২০ সালে এসেও তার রাজত্ব থাকতো।’

সান নিউজ/ বিএম/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা