সংগৃহীত ছবি
শিক্ষা

খুবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্রকে মারধরের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: পরীক্ষা দেওয়া হলো না ১৪ শিক্ষার্থীর

রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মংলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। হামলাকারীদের শাস্তি প্রদানের আশ্বাসে বেলা ১২টায় অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এরপর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

আরও পড়ুন: রমজানে বন্ধ থাকবে মাদরাসা

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র এবং পুলিশ সূত্রে জানা গেছে, খুবির বাংলা বিভাগের-১৯ ব্যাচের ছাত্র লাবণ্য সরদার নব্য তার মা ও বোনকে নিয়ে পাইকগাছা থেকে খুলনা আগামী নামক বাসে ওঠেন। বাসের মধ্যে জায়গা সংকুলন না হওয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নব্যর সঙ্গে হেলপার ও সুপারভাইজারের কথা কাটাকাটি হয়। নব্য ফোনে বিষয়টি তার বন্ধুদের জানায়। নব্যর বন্ধু খুবির বাংলা বিভাগের আসিফ নগরীর জিরো পয়েন্টে এসে বাসের চালক ও হেলপারদের কাছে বিষয়টি জানতে চাইলে বাস শ্রমিকরা একত্রিত হয়ে ছাত্রদের ওপর হামলা চালায়।

আরও পড়ুন: আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) আবু নাসের আল আমিন , খুবির ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, খুলনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও খুলনার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব জিরো পয়েন্টে এসে ছাত্রদেরকে বলেন, তারা হামলাকারী বাস শ্রমিকদের গ্রেপ্তার করেছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরপর দুপুর ১২টার দিকে ছাত্ররা অবরোধ প্রত্যাহর করে নেয়। হামলাকারীদের গ্রেপ্তারের খবর দেওয়ার পর ছাত্ররা অবরোধ তুলে নেয়। এই ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা