ছবি: সংগৃহীত
শিক্ষা

৩৭০০ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ সারা দেশে একযোগে ৩৭০০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

আরও পড়ুন: কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সারা দেশে পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে শিক্ষার্থীদের। এছাড়া তাদের আরও ১৩ ধরনের নির্দেশনা মানতে হচ্ছে।

পরীক্ষা সূচি অনুযায়ী, সাধারণ ৯ টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পত্রের পরীক্ষা হচ্ছে।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে আগুন

এ বছর ১১ টি বোর্ডে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। গতবার ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।

সে হিসেবে, এ বছর পরীক্ষার্থী কমেছে ৪৭ হাজার ৯৭১ জন। পাশাপাশি গত বছরের তুলনায় এবার পরীক্ষা কেন্দ্র কমেছে ১৮০টি ও পরীক্ষায় অংশ নেয়া প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৩টি।

আরও পড়ুন: বেইলি রোডে ৪ দিনব্যাপী পার্বত্য মেলা

জানা গেছে, অংশ নেয়া সবচেয়ে বেশি ৪ লাখ ৪৬৩৭ পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। রাজশাহীতে ২ লাখ ২৪৫, কুমিল্লায় ১ লাখ ৮০ হাজার ৫২৭, যশোরে ১ লাখ ৫৯ হাজার ৩৭১, চট্টগ্রামে ১ লাখ ৪৫ হাজার ৫৯০, বরিশালে ৮৮ হাজার ৫৮৬, সিলেটে ১ লাখ ৯৪১২, দিনাজপুরে ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ ও ময়মনসিংহে ১ লাখ ১৯ হাজার ৭৫ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ ও ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ ও ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা