ফাইল ছবি
শিক্ষা

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: আজ ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখের বেশি পরীক্ষার্থী।

আরও পড়ুন: ষষ্ঠ-নবম শ্রেণির প্রমোশন প্রক্রিয়া শুরুর নির্দেশনা

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা আয়োজনের দায়িত্বে আছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, আজ সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৪৭ হাজারের বেশি।

আরও পড়ুন: সব কোচিং সেন্টার বন্ধ

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবার পরীক্ষা দিয়েছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। সে হিসেবে, এ বছর পরীক্ষার্থী কমেছে ৪৭ হাজার ৯৭১ জন। পাশাপাশি গত বছরের তুলনায় এবার পরীক্ষা কেন্দ্র কমেছে ১৮০টি ও পরীক্ষায় অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যা কমেছে ৬৩টি।

এর আগে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রীর কেন্দ্র পরিদর্শনের বিষয়টি অনেকটা যেন রীতিই ছিল। এ সময় শিক্ষামন্ত্রী কখনো কখনো সচিব ও বোর্ড সচিবসহ বহর নিয়ে যেতেন।

পরে সমালোচনার মুখে পড়ে একপর্যায়ে কেবল শিক্ষামন্ত্রীকে কেন্দ্র পরিদর্শনে যেতে দেখা যায়। তবে এ বছর থেকে কেন্দ্র পরিদর্শনে যাবেন না বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুর হাসান চৌধুরী নওফেল। গত ৪ ফেব্রুয়ারি সচিবালয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন: মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা আইন অনুসারে কোনো মন্ত্রী, সচিব বা অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন না। এ কারণে আমিও যাবে না। পরীক্ষা কক্ষে থাকবেন শুধু পরীক্ষা সংশ্লিষ্টরা।

এদিকে প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা আয়োজনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: রমজানে বন্ধ থাকবে মাদরাসা

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁস বা এ সংক্রান্ত গুজব ঠেকাতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে চলবে নজরদারি। এছাড়া প্রশ্নফাঁস বা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতি বছরের মতো এবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ঐ বিষয়ের সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষার হলে কেন্দ্র সচিব কেবল সাধারণ মানের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

এছাড়া দেশের বাইরের ৮ কেন্দ্রে মোট ৩৫২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বেসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাইস্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান জানিয়েছেন, এসএসসি ও দাখিল পরীক্ষার সময় শিক্ষার্থীদের যে কোনো অসুবিধা মোকাবিলা করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত থাকবে।

এসএসসি-দাখিল-ভোকেশনাল পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা মহানগরীর ট্রাফিকের পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে। এসএসসি পরীক্ষা একটা উল্লেখযোগ্য ইভেন্ট। এ পরীক্ষার সাথে যারা সম্পৃক্ত থাকেন, তাদের সহযোগিতা করার চেষ্টা করে থাকি। এ উপলক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা