ছবি-সংগৃহীত
শিক্ষা

৩০ অক্টোবর এসএসসির ফরম পূরণ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ৩০ অক্টোবর থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন : শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি স্থগিত

রোববার (১৫ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৩ সালে ১- ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে।

আরও পড়ুন : পরীক্ষা পেছানোয় শিক্ষার্থীদের প্রতিবাদ

এতে আরও বলা হয়, সম্ভাব্য তালিকা থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর পরীক্ষার্থী প্রতি নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে।

উল্লেখ্য, এবছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ২১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২০২০ টাকা।

আরও পড়ুন : ১৫ অক্টোবর ৪৩’র ভাইভা শুরু

৮-১৪ নভেম্বর পর্যন্ত এ ফি প্রদান করা যাবে। বিলম্ব ফিসহ অনলাইন ফরম পূরণ করা যাবে ৯-১৩ নভেম্বর। বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা