ছবি: সংগৃহীত
শিক্ষা

অদম্য সম্মাননা পেলেন যশোরের নূরা

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় দু’হাত ও এক পা বিহীন অদম্য তামান্না আক্তার নূরাকে আদম্য সস্মাননা ও প্রণোদনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীর সঙ্গে বাস চলাচল বন্ধ

রোববার (১৫ অক্টোবর) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও আর টিভির আয়োজনে উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে তামান্নার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খসরু।

তিনি বলেন, সারা বাংলাদেশের আদম্যদের নিয়ে আর টিভির আয়োজনে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি অতিথি ছিলাম। তখন আমি তামান্নাকে কথা দিয়েছিলাম আমি তার বাড়িতে আসবো। আমি আমার কথা রেখেছি।

আরও পড়ুন: ঢাবির নতুন উপাচার্য মাকসুদ কামাল

তামান্না এইচএসসিতে ভালো ফলাফল করার পরে প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ হতে আমাদেরকে তামান্নার উপর নজর রাখতে বলা হয়েছে।

আগামী দিনে বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মধ্যে তামান্না রোল মডেল হোক। সে দিকে খেয়াল রেখে আমারা কাজ করে যাচ্ছি এবং আমরা চাই ২০৪১ সালে তাদের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশে পরিণিত হোক।

আরও পড়ুন: ক্যাডারদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আর টিভির সিও সৈয়দ আশিক রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, নাভারণ খ-সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, থানার অফিসার ইনজচার্জ সুমন ভক্ত, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ ঊদ্দীন, অদম্য তামান্না আক্তার নূরার পিতা রওশন আলী ও মা খাদিজা পারভীনসহ গ্রামবাসী।

উল্লেখ্য, তামান্না আক্তার নূরার জন্ম থেকেই দু’হাত ও এক পা নেই। তারপরও সে এক পায়ে লিখে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে দেশজুড়ে আলোচিত হয়েছে। বর্তমানে সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা