সংগৃহীত ছবি
শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশের আট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন : ১৫ আগস্টে জিয়া ওতপ্রোতভাবে জড়িত

এ বছর একটি বিষয় ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। শুধু আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে। শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি বছর ১৭ আগস্ট থেকেই ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ ও বন্যার কারণে তিন বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : নাইজারে সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত

তাই আজ শুরু হচ্ছে ৮ বোর্ড তথা ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী ও দিনাজপুর বোর্ডের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৭ অগাস্ট।

এদিকে পরীক্ষা সামনে রেখে ১৪ আগস্ট থেকে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৩ দিন এসব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ ছাড়া আরও বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ ও নিজ আসনে বসতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এর পরে প্রবেশ করলে তার নাম, রোল নম্বর, প্রবেশে বিলম্বের কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিখে রাখা হবে। পাশাপাশি দৈনিক এ ধরনের শিক্ষার্থীর তালিকা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ২১৪৯

এ বছর পরীক্ষায় অংশ নিতে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এই আট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭ হাজার ২৪১ জন। এর মধ্যে ২ লাখ ৩৪ হাজার ৮৯৮ জন বিজ্ঞান বিভাগের, ৫ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন মানবিকের এবং ১ লাখ ৭৭ হাজার ৭৭৭ জন ব্যবসায় শিক্ষার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা