সংগৃহীত
শিক্ষা

কাল থেকে ৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু 

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেশের ৮ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা। প্রাকৃতিক দূযোর্গ বন্যার কারণে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসকল বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

আরও পড়ুন:

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন প্রায় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। গত বছরের তুলনায় এ বছর ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে প্রায় ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠানের জন্য নানা আয়োজন করা হয়েছে। চলতি বছর পরীক্ষার্থীরা সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষায় অংশ নেবে। শুধুমাত্র আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুন:

২০২২ সালে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে পরীক্ষার্থী এবার বেড়েছে প্রায় ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে মোট ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র মোট ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন এবং ছাত্রী মোট ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন। মোট কেন্দ্র ১ হাজার ৫৩৫ এবং মোট প্রতিষ্ঠান ৪ হাজার ৬৪৭টি।

আগামীকাল শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান সকাল সাড়ে ৯টায় মন্ত্রী তেজগাঁও কলেজে যাবেন।

আরও পড়ুন:

১) ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে

পরীক্ষার্থীদের পরীক্ষা হলে কমপক্ষে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে। কোনো পরীক্ষার্থীকে অনিবার্য কারণে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে প্রবেশ করতে দিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে তার এই দিনে দেরিতে প্রবেশের কারণ প্রতিবেদন দিতে হবে। তবে সাড়ে ১০টার বেশি তা হবে না।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেবল ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন)।

আরও পড়ুন:

পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি (যেমন: পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ব্যতীত) ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ নিষেধ।

২) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ২০ মিনিট

বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় অতিরিক্ত করা হয়েছে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেবিব্রালপালসি) অতিরিক্ত ২০ মিনিট সহশিক্ষক, অভিভাবকদের সাহায্য নিতে পারবে।

আরও পড়ুন:


ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে এবারের পরীক্ষা হওয়ায় ডেঙ্গু মোকাবিলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদেশে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুদাবী, দুবাই, বাহরাইন, সাহাম, ওমানসহ মোট ৮টি কেন্দ্রে ৩২৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

৩) ৪৩ দিন সব কোচিং সেন্টার বন্ধ থাকবে

এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ১৭ আগস্ট হতে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে। ২৬ সেপ্টেম্বর হতে শুরু হয়ে ৪ অক্টোবর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা