ছবি: সংগৃহীত
শিক্ষা
আন্তর্জাতিক যুব দিবস

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত 

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রংধনু’র আয়োজনে ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ‘দক্ষতা উন্নয়ন সামিট’ অনুষ্ঠিত

শনিবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৩য় তলায় ইয়ুথ ফেস্ট ও ফ্রেশারস রিসিপশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী এবং স্পিকার হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি অলিম্পিয়াডের পরিচালক আতিকুর রহমান আসিফ।

আরও পড়ুন: ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

প্রধান অতিথির বক্তব্যে সঞ্জয় কুমার মুখার্জী বলেন, রংধনু ও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদাই সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছে। তাই এইসব জায়গায় যদি আমাদের লিডারশীপ স্কিল না থাকে, তাহলে কিন্তু হবে না।

এই লিডারশীপ স্কিল যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমরা সমাজের যেকোনো কর্মকাণ্ডে ইতিবাচক ধারা আনতে পারবো।

আরও পড়ুন: ডেঙ্গুতে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

রংধনুর সভাপতি ফাইজাহ্ ওমর তূর্ণা বলেন, ২০১৮ সাল থেকে ব্লাড ডোনেশনে সহায়তা করা নিয়ে রংধনুর যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে রক্তদানে সচেতনতা তৈরী করাই আজকের আয়োজনের উদ্দেশ্য।

নতুন শিক্ষার্থীরাও যাতে কাজে আগ্রহী হয় তাই ওয়ার্কশপ ও সেশনগুলোর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রেশন করে ফেস্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এরপর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওয়ার্কশপ, সেশন ও ইয়ুথ আড্ডা অনুষ্ঠিত হয়। বিরতির পর পোস্টার কম্পিটিশনের মধ্য দিয়ে ফেস্টের সমাপ্তি ঘটে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা