ছবি: সংগৃহীত
শিক্ষা

পরীক্ষার জন্য বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার্থে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরও পড়ুন : ঢাবিতে নির্ধারিত রিকশা ভাড়া কার্যকর

বুধবার (২৪ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৯, ৩০ ও ৩১ মে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

ফ্লাইটগুলো ঢাকা থেকে যাত্রা করবে বিকেল ৩ টা ৩০ মিনিটে এবং রাজশাহী থেকে বিকেল পৌনে ৫ টায় এসে ঢাকায় পৌঁছাবে বিকেল ৫ টা ৩৫ মিনিটে।

আরও পড়ুন : প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক আরও জানান, বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করা যাবে। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড নিউইয়ার২৩ (NEWYEAR23) ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

বিমান কতৃপক্ষ জানায়, বিশেষ ফ্লাইটের পাশাপাশি ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে ৪ দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। প্রতি বৃহস্পতি, শুক্র, শনি ও রোববার এ রুটে ফ্লাইট চলছে।

আরও পড়ুন : সভাপতি ও অধ্যক্ষকে হাইকোর্টে তলব

উল্লেখ্য, আগামী ২৯, ৩০ এবং ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে ৪ শিফট করে মোট ১২ শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এবার ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জনের। ৩৯৩০ টি আসনের জন্য এই শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। এ পরীক্ষার জন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রায় ৩ লাখ মানুষ রাজশাহীতে আসবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা