প্রতীকী ছবি
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ

সান নিউজ ডেস্ক: ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে সোনার দর পতন

প্রতিষ্ঠানের ভবন ও আশপাশে মশার সম্ভাব্য প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে বলা হয়েছে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসগুলোকে।

এছাড়া ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়েছে সব শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীকে।

গত ১৭ মে জারি করা আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসব নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় অধিদপ্তর বলছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোর ভবন ও আশপাশের খোলা জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলো ভবন, খোলা জায়গা, মাঠ, ফুলের টব, পানির পাম্প বা পানি জমে এ রকম পাত্র, ফ্রিজ বা এসির পানি জমার ট্রে, পানির ট্যাপের আশেপাশের জায়গা, বাথরুম ও কমোড, গ্যারেজ, নির্মাণাধীন ভবন, লিফট ও সিঁড়ি, পরিত্যক্ত বস্তুসহ মশার সম্ভাব্য প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: বিশ্বে আরও দেড় শতাধিক মৃত্যু

আদেশে আরও বলা হয়েছে, শিক্ষকরা শিক্ষার্থীদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে পরামর্শ দেবেন।

আর শিক্ষা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর ও সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে আদেশে।

চলতি বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা