ছবি: সংগৃহীত
শিক্ষা
এসএসসি পরীক্ষা

কেন্দ্রের ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়ায় ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবারও পরীক্ষায় বসে বলে জানা গেছে।

আরও পড়ুন :ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রোববার (৭ মে) সকাল ৯ টা ৪০ মিনিটে এসএসসি ও সমমানের সাধারণ গণিত পরীক্ষায় শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

আহত ৩ শিক্ষার্থী সিরাজগঞ্জ সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।

আরও পড়ুন : ঢাবির 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

জানা গেছে, পরীক্ষা শুরু হবার প্রায় ২০ মিনিট আগে ৯ টা ৪০ মিনিটে শ্রেণিকক্ষের একটা ফ্যান চলমান অবস্থায় হঠাৎ খুলে পড়ায় ৩ পরীক্ষার্থী আহত হয়। ফ্যান খুলে পড়ার সাথে সাথেই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষা দেওয়া শুরু করে এবং ১ টা পর্যন্ত পরীক্ষা দেয়।

কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন জানান, পরীক্ষা শুরু হবার ২০ মিনিট পূর্বে কেন্দ্রের ৬ নম্বর কক্ষে ফ্যানটি চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এ ঘটনায় ৩ শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থভাবে পরীক্ষা দিয়েছে।

আরও পড়ুন : ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শনিবার

হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম জানান, ফ্যানটি বছর তিনেক আগে লাগানো হয়। আজ চলতে চলতে হঠাৎ প্যাচ খুলে পড়ে যায়। এতে ৩ শিক্ষার্থীর আঘাত লাগলেও গুরুতর কিছু হয়নি। তবে পরীক্ষার আগে ফ্যানগুলো পরীক্ষা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস.এম মনিরুজ্জামান জানান, ৩ জন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় হালকা একটু লেগেছে। তবে কেউ গুরুতর আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিচ্ছে।

আরও পড়ুন : এগিয়ে এলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ জানান, বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি। আমি এখনই খোঁজ নিচ্ছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা