শিক্ষা

অন্যের বিসিএস পরীক্ষা দিলে ২ বছর জেল

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে বিসিএসের ৪৫তম প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার আগে ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বিশেষ আইন পাস করে প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ভুয়া পরীক্ষার্থী হিসেবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। বিপিএসসির অর্ডিন্যান্স ১৯৭৭ আইনে সংশোধন করে এটি যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সম্প্রতি আইন পাস করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আইনে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় কোনো ব্যক্তি পরীক্ষার্থী না হওয়ার পরও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করে বা পরীক্ষার্থী বলে ভান করে মিথ্যা তথ্য প্রদান করে পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করলে বা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করলে এটি অপরাধ বলে গণ্য হবে। এ অপরাধের জন্য ওই ব্যক্তিকে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, আগে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা ছিল না। বিসিএসের পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ধরা পড়লেও যথাযথ আইন না থাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেত না। এ আইন পাস হওয়ায় ভুয়া পরীক্ষার্থীদের দুই বছর পর্যন্ত কারাবাসের সাজা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া অর্থদণ্ড বা কারাবাসসহ দুই ধরনের সাজা দেওয়া যাবে। ভুয়া পরীক্ষার্থী হিসেবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

আরও পড়ুন : অবশেষে ভারতে আসছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

এছাড়াও বিসিএস পরীক্ষায় বাইরে থেকেও খাতা এনে মূল খাতার সঙ্গে যুক্ত করলেও শাস্তির মুখে পড়তে হবে পরীক্ষার্থীদের।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা