ফাইল ছবি
শিক্ষা
প্রকৌশল বিশ্ববিদ্যালয়

গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা ১৭ জুন

সান নিউজ ডেস্ক: তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে।গুচ্ছভুক্ত পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ মে থেকে শুরু হবে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া।

আরও পড়ুুুুন: আগামী বছর বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পরীক্ষা

বুধবার (৫ এপ্রিল) প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও প্রকৌশল গুচ্ছে চুয়েটের প্রতিনিধি অধ্যাপক ড. মইনুল ইসলাম জানান, সভায় ভর্তি পরীক্ষার আবেদন শুরুর তারিখসহ আরও কিছু বিষয়ও আলোচনা হয়েছে।

আরও পড়ুুুুন: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তাকরিম

তিনি আরও বলেন, আগামী ১০ মে থেকে শুরু হবে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। যদিও ওইদিন শুরু করতে না পারলেও দুয়েকদিন আগে-পরে হলেও এই প্রক্রিয়া শুরু হবে। তবে ১৭ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা নিশ্চিত।

প্রসঙ্গত, প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় হলো, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)।এবারই প্রথমবারের মতো রুয়েট ভর্তি পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা