শিক্ষা

আগামী বছর বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পরীক্ষা

সান নিউজ ডেস্ক : আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্বের বহু উন্নত দেশে যেভাবে হয়, সেরকম পরীক্ষা। সেটি হয়তো বছরে একাধিক বার হবে। যেখানে সব শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। সব ধরনের এবং সব শ্রেণির শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

বুধবার (৫ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদের হল রুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এই পরীক্ষার মাধ্যমে একটি জাতীয় মেধাক্রম তৈরি হবে। একটি তালিকা তৈরি হবে। সেই তালিকা অনুযায়ী এবং তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি করানো হবে।

আরও পড়ুন : বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

ডা. দীপু মনি বলেন, আমাদের মেডিকেলে একই পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। এটা এমন নয় যে একেবারে নতুন পদ্ধতি। ওই জায়গায় যেমন সকল মেডিকেল কলেজ, পাবলিক-প্রাইভেট সবাই আসে। এখানে সকল বিশ্ববিদ্যালয় আসবে। এটির কি পদ্ধতি হবে না হবে, খুঁটিনাটি যা কিছু আছে সেই সমস্ত বিষয়গুলো ঠিক করার জন্য বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন সহসাই একটি কমিটি করে দেবে। সেই কমিটি সব নির্ধারণ করলে তারপর সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তার যথাযথ তদন্ত হবে। তদন্তে এটি একটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা অবশ্যই বেরিয়ে আসবে। তবে কেউ কেউ আছেন সব সময় শুধু এসব বিষয়ে সরকারকে দোষারোপ করেন। এ ধরনের দুর্যোগ হলে ক্ষতি কার? এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সরকার। কারণ এই ভয়াবহ অগ্নিকাণ্ড সামাল দেওয়া ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা সরকারকেই করতে হয়। কাজেই সরকারের পক্ষ থেকে এ ধরনের কিছু হওয়ার যারা চিন্তা করেন তারা কী ধরনের বিকৃত মানসিকতার মানুষ তা বোঝা মুশকিল।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা

শিক্ষামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে আছে, থাকবে। এদেশে ঋণ খেলাপীর জন্ম দিয়েছেন জিয়াউর রহমান এবং তার দল বিএনপি। এদেশে যত হাওয়া ভবন বানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ আগুন দেয় না বরং আগুন নিভিয়ে মানুষকে সুস্থতায় ফিরিয়ে আনে। বিএনপি-জামায়াত হলো আগুন সন্ত্রাসী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা