ছবি: সংগৃহীত
শিক্ষা

রাবির হল ফি বাড়ছে না

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবাসিক হলগুলোর ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

রবিবার (৫ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: এবার বদরুন্নেসায় নেত্রীর বিরুদ্ধে অভিযোগ

অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ফি বাড়ানোর বিষয়টি হল প্রাধাক্ষ্য পরিষদ করেছে। এটা নিয়ে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। হল ফি পূর্বে যেমন ছিল, সে অবস্থাতেই থাকার নির্দেশ দিয়েছেন উপাচার্য। সবার সঙ্গে কথা বলেই হল ফি বৃদ্ধির বিষয়টি জানানো হবে।

এর আগে, আজ (রবিবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে আবাসিক হলগুলোর ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্র্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মানববন্ধনে শিক্ষার্থীরা হল ফি ৯০০ টাকা থেকে ২৮০০ টাকা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযো...

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা