শিক্ষা

শিক্ষার্থীদের র‌্যাগ ডের নামে অশ্লীলতা

সান নিউজ ডেস্ক: ফরিদপুরের সালথা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল শেষে র‌্যাগ ডের নামে অশ্লীলতার অভিযোগ পাওয়া গেছে কলেজটির ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে।

আরও পড়ুন: অপকর্মের জন্য বিএনপির নেতাই নির্বাসনে

বুধবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন শাহিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, এব্যাপারে কলেজটিতে মিটিং কল করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১১টায় সালথা সরকারি কলেজের হলরুমে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ১২টার দিকে অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীরা কলেজ মাঠে নামে ভিন্ন পোশাকে। তারা কলেজের মনোগ্রামযুক্ত সাদাকালো রঙের টি শার্ট পড়ে মেতে উঠে আনন্দ উচ্ছ্বাসে।

আরও পড়ুন: পুলিশ স্থাপনায় বিস্ফোরণে নিহত ৫

এক পর্যায়ে রঙ খেলা ও একজন আরেকজনের টি শার্টে লিখে অশ্লীল সব ভাষা। যেসব শব্দ সীমা অতিক্রম করে অশ্লীলতার। এভাবেই উৎযাপিত হয় এখানকার পরীক্ষার্থীদের শেষ দিন র‌্যাগ ডে। পরে এসব ছবি আবার শিক্ষার্থীরা নিজেরাই ফেসবুকে পোষ্ট করে। যেকারণে অশ্লীল-কুরুচিপূর্ণ বার্তা দিয়ে মোঁড়ানো পোশাকসহ ছাত্র-ছাত্রীদের ছবি মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে রীতিমত সমালোনার ঝড় ওঠে জনসাধারণের মাঝে।

শিক্ষার্থীরা বলেন, সবাইতো খারাপ ভাষা লিখেনি। যারা লিখেছে এবং ফেসবুকে পোষ্ট করেছে তাদের জন্য আমাদের সবার আনন্দটাই এখন প্রশ্নবিদ্ধ। সালথা সরকারি কলেজের মনোগ্রাম যুক্ত টি শার্টের উপর অশ্লীল কুরুচিপূর্ণ বার্তা লেখা যেমন কলেজের মানহানী হয় তেমনি প্রতিষ্ঠানিক শিক্ষা নিয়েও প্রশ্ন উঠে।

আরও পড়ুন: নির্বাচনে অনিয়ম ধরা পড়েনি

এ ব্যাপারে সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী বলেন, সালথা কলেজ সরকারি। তাই এ বিষয় আমি কোনো মন্তব্য করবো না। এটা ইউএনও মহোদয় দেখবেন।

সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মন বলেন, ছাত্র-ছাত্রীদের কলেজের নির্ধারিত বিদায় অনুষ্ঠান শেষে তারা কলেজের বাইরে গিয়ে এসব অশ্লীল-কুরুচিপূর্ণ বার্তা লিখে ফেসবুকে ছড়িয়েছে। ফেসবুক পোষ্টের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। যেহেতু শিক্ষার্থীরা কলেজ সংশ্লিষ্টতায় অশ্লীল-কুরুচিপূর্ণ বার্তা লিখে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন: প্রতারণা মামলায় এরতেজা রিমান্ডে

সালথা সরকারি কলেজের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকতার হোসেন শাহিন বলেন, এব্যাপারে কলেজটিতে মিটিং কল করা হয়েছে। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেব। আর এ ঘটনায় কলেজ সংশ্লিষ্ট কেউ জড়িত কি-না সে বিষয়টি জানার চেষ্টা করবো। কলেজ সংশ্লিষ্ট কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা