মানারাত স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন-গণস্বাক্ষর
শিক্ষা
মানারাত স্কুল এন্ড কলেজ

শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন-গণস্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ঐতিহ্যবাহী ইংরেজী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ বিগত বেশ কয়েকদিন ধরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক স্কুলের মাঠ দখলের ষড়ন্ত্রের প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

আরও পড়ুন : শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সোমবার (১০ অক্টোবর) শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসের সামনে ধারাবারিক মানববন্ধন অব্যাহত রেখেছেন।

মানববন্ধনে তারা ইউনিভার্সিটি কর্তৃক অবৈধভাবে দখলকৃত জমি দ্রুত ছেড়ে দিয়ে ইউজিসি নির্দেশিত ৩১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে নিজস্ব ক্যাম্পাস আশুলিয়ায় স্থানান্তরিত হওয়ার মধ্য দিয়ে বর্তমান সংকট নিরসনে শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা করার জোড়ালো আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন : রেজিস্ট্রেশনের সময় আরও বাড়ল

মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইব্রাহীম চৌধুরী, সাফওয়ান, মাহির ও তালহা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রাজধানীর একটি সুনামধন্য ও ঐতিহ্যবাহী ইংরেজী মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতা ও সুনামের সাথে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে।

কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির খেলার মাঠ নিয়ে নানাবিধ ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু সচেতন অভিভাবক ও শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত মেনে নেবে না বরং খেলার মাঠ ফিরিয়ে না দেয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে ।

আরও পড়ুন : বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান আতিক

মাঠ দখলের প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি পালন :

মানরাতের খেলার মাঠ দখলের প্রতিবাদে মঙ্গলবার (১১ অক্টোবর) স্কুলের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

এসময় সর্বস্তরের অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি পালন অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা