শিক্ষামন্ত্রী দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

নারী-পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না

সান নিউজ ডেস্ক: ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে নতুন শিক্ষাক্রম (কারিকুলাম) বাস্তবায়ন করা সহজ নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরও পড়ুন: আরও ২ জনের প্রাণহানি

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। বর্তমানে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে সেটি পাইলটিং (পরীক্ষামূলক) চলছে। তার ফিডব্যাক অনেক ভালো। ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং করা যতটা সহজ, ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সেটি বাস্তবায়ন করা সহজ নয়, কারণ এতে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব কিছু পাল্টে যাবে না।

নতুন কারিকুলামের জন্য চার লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে বলে জানান দীপু মনি। তিনি বলেন, প্রশিক্ষণ দিলেও সবাইকে অভিজ্ঞ করে তোলা সম্ভব নয়। কারণ সব শিক্ষকের মেধা ও ধারণক্ষমতা এক নয়। সবার মানও এক নয়, সেখানে অনেক ধরনের তারতম্য হবে। আমরা শুরু করছি, এটাকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে।

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমে যাবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, একজন শিক্ষার্থীকে মানুষ করতে যে বোধগুলো দরকার তা নতুন শিক্ষাক্রমে রয়েছে।

আরও পড়ুন: আবারও এরদোগানের সঙ্গে বৈঠকে পুতিন

তিনি আরও বলেন, নারী-পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না। যার যে সম্ভাবনা রয়েছে সেটিকে বিকশিত করার পথ তৈরি করে দেওয়া হচ্ছে। যার যার মেধা ও সক্ষমতা অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেশের জন্য অবদান রাখবে, প্রযুক্তিবান্ধব ও দক্ষ হয়ে উঠবে। একই সঙ্গে মানবিক ও সৃজনশীল মানুষ হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা