ফাইল ছবি
শিক্ষা
নবম শ্রেণির

রেজিস্ট্রেশনের সময় আরও বাড়ল

সান নিউজ ডেস্ক: চলতি বছরে (২০২২-২৩ শিক্ষাবর্ষের) নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় আরও এক দফায় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কৃপায় বাইরে খালেদা জিয়া

বিলম্ব ফি ছাড়া সোমবার (১০ অক্টোবর) থেকে স্কুলগুলো অনলাইনে এই রেজিস্ট্রেশন ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

এসময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, লিঙ্গ ইত্যাদি সংশোধন করা যাবে। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বোর্ড বলছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় বিলম্ব ফি ছাড়া ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নির্ধারণে করা হলো। এসময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোর্ড, ধর্ম, লিঙ্গ, ছবি ইত্যাদি সংশোধন করা যাবে।

বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের পর শিক্ষার্থীদের তথ্য সংশোধন বা বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন না হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।

আরও পড়ুন: এ মাসটা কষ্ট করতে হবে

জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে দেশের যে কোনো শিক্ষা বোর্ড বা মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল-ত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের ইএসআইএফ পূরণ করা যাবে।

আরও পড়ুন: সীমান্তে প্রাণহানি ভারতের জন্য লজ্জার

নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়-দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা