শিক্ষা

ঢাকসাস কতৃক ২দিন ব্যাপি সাংবাদিক কর্মশালা সমাপ্ত

মিরাজ উদ্দিন, কবি নজরুল কলেজ: প্রতি বছরের মতো এই বছরও আয়োজন করছে ২ দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)। কিন্তু এই বছর একটু ব্যতিক্রম। ২২ই মার্চ ও ২৩ই মার্চ সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা কলেজের আধ্যাপক আই কে সেলিম উল্লাহ।

আরও পড়ুন: দেশের চাবিকাঠি তরুণদের হাতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধ্যাপক ড. গোলাম রহমান, সম্পাদক আজকের পত্রিকা ও সাবেক তথ্য কমিশনার, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তুষার আবদুল্লাহ এডিটোরিয়াল হেড,স্পাইস টিভি, মোস্তফা মামুন নির্বাহী সম্পাদক দৈনিক দেশ রুপান্তর, ড. মোহাম্মদ আবদুল কুদ্দুস সিকদার সাধারণ সম্পাদক ঢাকা কলেজ শিক্ষক সমিতি।

এই সময় তারা নবীনদের উদ্দেশ্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের কর্মশালায় সুযোগ দিয়েছে ঢাকসাস। এতে প্রায় ৪০০শত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশের সিনিয়র ইলেকট্রনিকস ও মাল্টিমিডিয়া বেক্তিত্বরা প্রশিক্ষক হিসেবে ছিলেন। কীভাবে একজন হাতেখড়ি থেকে আদর্শ সাংবাদিক হওয়া যায়। এছাড়া ফিচার কীভাবে লিখতে হয়,অনুসন্ধান রিপোর্ট কীভাবে করতে হবে এবং সাংবাদিকতার বিভিন্ন সুযোগ সুবিধা ও অসুবিধা তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে।

১ম দিন ২২ই মার্চ যারা প্রশিক্ষণ কর্মশালা নেয় তারা হলেন-মহসীন উল হাকিম বিশেষ প্রতিনিধি যমুনা টেলিভিশন, মাকসুদ উন-নবী সিনিয়র রিপোর্টার চ্যানেল টুয়েন্টিফোর, সাদিক রাজু সিনিয়র রিপোর্টার চায়না রেডিও ইন্টারন্যাশনাল, ফয়জুল্লাহ ওয়াসীফ রিপোর্টার প্রথম আলো।

আজ ২য় দিনে যারা প্রশিক্ষক হিসাবে যারা ছিলেন-মোঃ আসাদুজ্জামান রিপোর্টার দ্যা ডেইলি স্টার, জাকারিয়া ইবনে ইউসুফ মোজো স্পেশালিষ্ট দৈনিক সমকাল, তফন মাহমুদ নিউজ এডিটর স্পাইস টিভি। মোস্তফা মল্লিক বিশেষ প্রতিনিধি চ্যানেল আই।

আরও পড়ুন: রাবির হলগুলোতে সিট বাণিজ্যে জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি

ঢাকা কলেজের নবীন শিক্ষার্থী ফয়সাল বলেন, আমার ইচ্ছা আমি একজন সাংবাদিক হবো...কিন্তু কীভাবে কী করে এই পেশায় আসতে হবে সেটা এই কর্মশালায় জানতে পারলাম।

ইডেন মহিলা কলেজের ফাহমিদা (টুনটুনি) বলেন, আসলে এই কর্মশালায় না জানা অনেক কিছু জানতে পারলাম এবং ভবিষ্যতে এই বিষয়ে কিছু করার অবিজ্ঞতা টাও হলো।

কবি নজরুল কলেজের রবিন বলেন, আমরা এই ২দিনে যাদেরকে প্রশিক্ষক হিসেবে পেলাম। এটাও একটা আমার মনে অনুভূতির কাজ করে শিখতে পারলাম কীভাবে নিউজ তৈরি করতে হয়। কীভাবে অনুসন্ধানী প্রতিবেদন করতে হয় এবং ফিচার লিখতে হয় যেটা আমি আগে জানতাম না। ধন্যবাদ ঢাকসাসকে এত সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) সভাপতি নাজমুস সাকিব। তিনি বলেন আমরা ভবিষ্যতে আরও সুন্দর করে প্রোগ্রাম উপহার দেওয়ার চেষ্টা করবো। আর যে যেইখানে আছেন আপনার শক্ত কলম দিয়ে লিখে যান অন্যায়ের বিরুদ্ধে। তাহলে দেশ এবং জাতির সার্থক হবে। সবার প্রতি দেওয়া ও ভালোবাসা। এই বলে তিনি প্রোগ্রাম শেষ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা