শিক্ষা

রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের পাশের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার এ ফল ঘোষণা করা হয়েছে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার ৪৮৪ জন পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে এক লাখ ৪৩ হাজার ৪৮৯ জন।

এবার জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। এর মধ্যে ১৪ হাজার ৪০০ ছাত্র এবং ১৮ হাজার ৪০০ ছাত্রী।

পরীক্ষায় ২০১৫ সালের পর এবার পাশের হার সর্বোচ্চ। তবে অটোপাশের কারণে ২০২০ সালে শতভাগ শিক্ষার্থীকেই পাশ দেখানো হয়। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলার ৭৬১টি কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ২০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬২ কলেজের সব শিক্ষার্থী পাশ করেছে।

উল্লেখ্য, রাজশাহী শিক্ষা বোর্ডের অধিন ৮ জেলার ৭৫৯টি কলেজ থেকে এবার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৬২টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা