শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি, সিলেটে
শিক্ষা

সিলেটে শিক্ষামন্ত্রী

সিলেট প্রতিনিধি: অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনের জন্য শিক্ষামন্ত্রী ড. দীপু মনি সিলেটে পৌঁছেছেন।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল ইসলাম নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী এমরান আহমদ ড. দীপু মনির সঙ্গে রয়েছেন।

শিক্ষামন্ত্রীর সরকারি সফর সূচি অনুসারে, তিনি সকাল সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউসে পৌঁছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

এরপর সকাল সাড়ে ১০টায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউসে যাবেন।

বিকেল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে সিলেট সার্কিট হাউস ত্যাগ করেবেন। এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন।

প্রসঙ্গত, সিলেট থেকে রাত ৮টা ২০ মিনিটে একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুজিবর রহমান শিক্ষামন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শিক্ষামন্ত্রী শুক্রবার সকাল ৮টার দিকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন ডা. দীপু মনি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রীর এই সফরে শাবিপ্রবি’র বিতর্কিত উপাচার্যের অপসারণের ইস্যু নিয়ে আলোচনা করা হবে। তবে কখন, কোথায় তাঁর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু আমরা এখনো জানতে পারিনি। ’

গতকাল ছিল আন্দোলনের ২৯তম দিন। গত ১৬ জানুয়ারি বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল পুলিশ।

এ সময় আহত হয়েছিলেন অন্তত ৮০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা। শটগানের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন সজল নামের এক শিক্ষার্থী। তিনি এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

পুলিশের সেই হামলার প্রতিবাদ জানিয়ে ভবনটির দেয়ালে প্রতীকী ‘রক্তের ছাপ’ বসান শিক্ষার্থীরা। গতকাল দেয়ালে প্রতীকী রক্তের ছাপ বসাতে গিয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আনিকা ফারজানা ঊর্মি জানান, সেদিন পুলিশের হামলায় আহত অর্ধশতাধিক শিক্ষার্থীর রক্তের দাগ এখনো শুকায়নি।

এর আগে শিক্ষার্থীরা সেদিনের হামলার প্রতিবাদ জানাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। অনশন ভাঙার ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত না আসায় আবার আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

অনশন ভাঙার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছিলেন তাঁরা। তবে গত বুধবার থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদী স্লোগান ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নামেন।

আন্দোলনরত শিক্ষার্থী নাফিজা আনজুম ইমু জানান, ‘প্রশাসন পুলিশ দিয়ে আমাদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছিল। এই জায়গায় (আইআইসিটি ভবন) রক্তাক্ত হয়েছিলেন আমাদের সহপাঠীরা।

অপর এক শিক্ষার্থী সাব্বির আহমেদ জানান, ‘বারবার আশ্বাস দিয়েও মামলা প্রত্যাহার করেনি পুলিশ। আমরা অবিলম্বে সব মামলা প্রত্যাহার চাই। এ ছাড়া উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ’

অপরদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবীরকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রী শাবিপ্রবিতে যাচ্ছেন আজ

গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ত্বকী হত্যা নিয়ে দোকানদারি হচ্ছে

এর আগে গত রবিবার ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমদকে অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা