ছবি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়লে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়ার কথা ভাববে। তবে সরকারের এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন উপলক্ষে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়াল ক্লাস নেওয়া যায় এ বিষয়ে প্রস্তুতি নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে ভার্চুয়াল ক্লাস নেওয়া সম্ভব হবে না সেখানে অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করতে হবে।’

সম্মেলনে সব প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা রাখার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকগণ। অন্যদিকে উপজেলা পর্যায়ে হাইস্কুল ও কলেজগুলোতে নিয়োগ প্রক্রিয়া কমিটিতে ডিসিদের রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

সম্মেলনে তিনি আরও জানান, ১২-১৮ বছর বয়সী ৮৫ লাখ শিক্ষার্থীকে ইতোমধ্যেই টিকা দেওয়া হয়েছে। এর চেয়ে কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা