চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছবি: সংগৃহীত)
শিক্ষা

চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকাল সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামসহ সারাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকায় এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার-পরিজনদের সুরক্ষায় আগামী ১৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাপ্তরিক প্রয়োজন ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট নয়, এমন ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা