জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)
শিক্ষা

উপাচার্যের আশ্বাসে স্বপদে ফিরেছেন পদত্যাগীরা 

নিজস্ব প্রতিনিধি, জাককানইবি: সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের বিশেষ খাবার ব্যবস্থা করা নিয়ে হল প্রভোস্ট সিরাজাম মনিরা এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বন্দ্বে জড়ায়। দ্বন্দ্বের এক পর্যায়ে হল প্রভোস্ট ও চার হাউজ টিউটর পদত্যাগ করেন।

পরে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এর মধ্যস্থতায় স্বপদে ফিরেছেন সিরাজাম মনিরা এবং ৪ হাউজ টিউটর।

শিক্ষক সমিতির বিবৃতির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে তদন্ত কমিটি। সংগঠনটি ৩ কর্মদিবসের সময় বেঁধে দিলেও উপাচার্যের আশ্বাসে সিদ্ধান্ত পরিবর্তন এনেছে নেতৃত্ব। তবে এই নিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে।

স্বপদে ফেরা নিয়ে হল প্রভোস্ট সিরাজাম মনিরা বলেন, উপাচার্য স্যার এবং শিক্ষক সমাজ এই নিয়ে কাজ করছেন। তাই যা সিদ্ধান্ত এবং বলার উনারাই বলবেন। উনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি অন্য কিছু বলতে চাইনা।

স্বপদে ফেরা এবং তদন্ত কমিটির বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর জানান, এই ঘটনাকে কেন্দ্র করে যে বড় কমিটি করা হয়েছে সেটির প্রয়োজন নেই। সেই সাথে ১০ দিন এতো বেশী সময়েরও প্রয়োজন নেই। আমি ২৪ ঘন্টার সময় দিয়ে ৩ সদস্যের কমিটি করে দিয়েছিলাম। এবং তদন্ত কমিটি প্রতিবেদনও জমা দিয়েছে।

তিনি বলেন, সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গ্রহণ করবে। আমার উপর আস্তা রেখেই আমার সহকর্মী শিক্ষকরা কাজে ফিরেছেন। বর্তমানে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা