ছবি: সংগৃহীত
শিক্ষা

নটরডেমের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে বারোটায় রাজধানীর গুলিস্তান হল মার্কেটর সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় তার মৃত্যু হলে বিকেল তিনটা থেকে মতিঝিল, গুলিস্তান সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।

এসময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছেন।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে জড়িত রাসেল নামে চালককে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। এছাড়া পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা