প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েই শিক্ষার্থীদের দিলেন ৫ অক্সিজেন সিলিন্ডার
শিক্ষা

প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েই শিক্ষার্থীদের দিলেন ৫ অক্সিজেন সিলিন্ডার

নিজস্ব প্রতিনিধি, জাককানইবি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েই নিজস্ব অর্থায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 'ব্যথার দান' মেডিকেল সেন্টারে ৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিলিন্ডারগুলো তিনি হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সিলিন্ডারগুলো গ্রহণ করেন অন্তবর্তীকালীন উপাচার্য অধ্যাপক মোঃ জালাল উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ূন কবির, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), ব্যথার দান মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শরীফ আহমেদ আকন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার বলেন, 'কিছুদিন পরই আমাদের নতুন বঙ্গবন্ধু হল এবং বঙ্গমাতা হল চালু হবে। যার ফলে আরো ২-৩ হাজার শিক্ষার্থী সবসময় ক্যাম্পাসে অবস্থান করবে। আমাদের মেডিকেল সেন্টারে যেহেতু পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার নেই এবং আমার যেহেতু দেয়ার সুযোগ ছিল, সেই হিসেবেই আমি এই অক্সিজেন সিলিন্ডারগুলো প্রদান করছি। শিক্ষার্থীদের কারও যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, তারা যেন এখান থেকেই এগুলো ব্যবহার করতে পারে৷'

অন্তবর্তীকালীন উপাচার্য বলেন, 'আমরা সমাজে বাস করি। সমাজ আমাদের অনেক কিছু দিয়ে থাকে। একারণে সমাজের প্রতিও আমাদের কিছু দায়-দায়িত্ব রয়েছে। আমি মনে করি, তিনি তার এই দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের মেডিকেল সেন্টারে ৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। এজন্য আমি ব্যক্তিগত এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা