শিক্ষা

এনটিআরসিএর গণনিয়োগের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ গণনিয়োগের ফল প্রকাশিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএ সচিব মো. ওবায়েদুর রহমান। ফল দেখা যাবে: http://ngi.teletalk.com.bd এবং www.ntrca.gov.bd ওয়েবসাইটে।

সচিব বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছে। ফল এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৪৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের ২৬টি পদ বাদ দেয়ার জন্য সেসিপের অনুরোধের প্রেক্ষিতে ৪৫২টি প্রতিষ্ঠানের ৬৬২টি পদের আবেদন বিবেচনা করা হয়।

‘মোট আবেদন ছিলো ১৫ হাজার ১৯৮টি। ১০টি ট্রেডের মধ্যে প্লাম্বিং নামের একটি ট্রেডে কোনো আবেদন পাওয়া যায়নি। মোট ৬৬২টি পদের মধ্যে ৩৭১টি প্রতিষ্ঠানের ৪৭১টি পদে একজন করে প্রার্থীকে টেলিটকের স্বয়ংক্রিয় সফটওয়্যার পদ্ধতিতে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, তবে ১৯১টি পদে প্রার্থী পাওয়া যায়নি৷ নির্বাচিত প্রার্থী ও প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস পাঠানো হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগ সুপারিশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্পের ৬৮৮টি ইন্সট্রাক্টর পদের বিপরীতে ৫ আগস্ট গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনে আবেদন করেছেন।

১০টি বিষয়ে ৪৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট ৬৮৮ জন শিক্ষক নিয়োগের কথা বলা হয়। সবগুলো পদই এমপিওভুক্ত।

যে সব বিষয়ে শিক্ষক নেয়া হবে: ফুড প্রসেস ও প্রিজারভেশন পদে ৫৮ জন, সিভিল কন্ট্রাকশনে ১৯ জন, জেনারেল ইলেকট্রিক ওয়ার্কে ১৯৩ জন, ড্রেস মিসিংয়ে ৪৪ জন, কম্পিউটার অ্যান্ড ইনফরশন টেকনোলজিতে ২৪২ জন, জেনারেল মেকানিকে ২২ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৩৪ জন, পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে ১৮ জন এবং ওয়েডিং অ্যান্ড ফিব্রিকেশনে পাঁচ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা