শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন নিবন্ধনের সময় বাড়ল

সান নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ১৯ জুলাইয়ের মধ্যে টিকা সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারবেন।

মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১৯ জুলাইয়ের মধ্যে http://103.113.200.29/student_covidinfo/ ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য ছক পূরণ করে সাবমিট করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের স্ব স্ব কলেজের তথ্য ছক পূরণ নিশ্চিত করতে অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে তথ্য সংগ্রহের জন্য ৯ জুলাই থেকে ১২ জুলাইয়ের পর্যন্ত সময় দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষকে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পূরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা