শিক্ষা

ভিকারুননিসায় ভর্তি শুরু, ক্লাস হবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন শাখার দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির বাতিল করা ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। হাইকোর্টের আদেশ ও ঢাকা বোর্ডের অনুমোদন নিয়ে এ ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে নবম শ্রেণিতে ঢাকা বোর্ডের নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তির ফি দেয়া, ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ শুরু হয়েছে। এর আগে, গত ২৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা হলেও আইনি জটিলতায় ফেব্রুয়ারি মাসে তা বাতিল করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির নোটিশে জানানো হয়, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ ও ভর্তি ফি পরিশোধ করে শনিবার বিকেল সাড়ে ৪টায় ভর্তির অনলাইন ফি দেয়া, ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে বলা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর)শিক্ষার্থীদের এসএমএস করে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত ভর্তি ফি জমা ও অনলাইনে ফরম পূরণ করা যাবে। পূরণ করা ভর্তি ফরম প্রতিষ্ঠানে এসে জমা দিতে হবে। তবে ফরম জমা দেয়ার সময় পরে জানিয়ে দেবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে অনলাইনে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা