শিক্ষা

প্রাথমিকে ৫১৬৬ শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগ দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃষ্টি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

এর মধ্যে ২ হাজার ৫৮৩ জন সংগীতে এবং ২ হাজার ৫৮৩ জন শারীরিক শিক্ষা বিষয়ে নিয়োগ পাবেন। এছাড়া ৯৮ হাজার ৩৩৮টি সাধারণ শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক ৬৫ হাজার ৬২০টি পদ সৃষ্টির প্রস্তাবও দেয়া হয়। পদ সৃষ্টি হলে আগামী বছরের শুরুতে এসব পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হবে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করোনা পরিস্থিতির মধ্যেই প্রাথমিকের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেয় মন্ত্রণালয়। সংস্কার কাজের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব দেন। শিক্ষার মানোন্নয়নে শুধু প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টিই নয়, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ১ হাজার ৬৮০টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবও করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদ অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রশাসনিক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি করোনার সময় অনেক কাজ নতুন করে শুরু করা হয়েছে।

দেশে বর্তমানে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দফায় নতুন করে জাতীয়করণ করেছেন ২৬ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় রয়েছে ৬১টি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

এল নিনোর তীব্র প্রভাবে উদ্বেগ

এল নিনোর তীব্র প্রভাব নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিশ্বের বিভিন...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা