শিক্ষা

খুবি’র নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর ১৩(১) ধারা অনুসারে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরাকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। ১২ অক্টোবর ২০২০ শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারি সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা সোমবার ১২ (সেপ্টেম্বর) সকাল পোনে ১২ টায় এ পদে যোগদানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। দীর্ঘ ৮ বছর ৯ মাস পর এ পদটি পূরণ হয়। প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রো-ভাইস চ্যান্সেলর।

বেলা সাড়ে ১২ টায় ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, ডিন, রেজিস্ট্রারসহ তাঁর দফতরে গমন করেন। এ সময় ভাইস-চ্যান্সেলর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর তাঁর এই নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে এবং তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা করে বলেন, দীর্ঘদিন পর প্রো-ভাইস চ্যান্সেলর পদটি পূরণ হওয়ায় এবং তা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ লাভে একাডেমিক ও প্রশাসনিকসহ সার্বিক কার্যক্রম ত্বরান্বিত করতে সহায়ক হবে। তিনি তাঁর পক্ষ থেকে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় আরও সামনে এগিয়ে যাবে। নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্জিত সুনাম ও শিক্ষার গুণগতমান রক্ষার পাশাপাশি ভাবমূর্তি বৃদ্ধি করাই আমাদের সকলের উদ্দেশ্য। তিনি ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক এবং কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দের পক্ষে প্রফেসর ড. মোঃ রায়হান আলী, শিক্ষক সমিতির পক্ষে সহ-সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান। সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ১৯৭০ সালের ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদরে জন্মগ্রহণ করেন। যশোর বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাসের পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে অনার্সে ভর্তি হন। সেখান থেকে রসায়নে বিএসসি (অনার্স), এমএসসি এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনি বিএড ডিগ্রি প্রাপ্ত হন। তিনি ১৯৯৮ সালের ১৯ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনে রসায়নের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরে রসায়ন ডিসিপ্লিন চালু হলে তাঁর পদটি সেখানে স্থানান্তরিত হয়। ২০১০ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রফেসর পদে যোগদান করেন। তিনি রসায়ন ডিসিপ্লিন প্রধান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান।

তিনি বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ সংস্থার বিভিন্ন ক্যাটাগরিতে সদস্য। এছাড়া তিনি ২০১৪ সাল থেকে যৌন নিপীড়ন নিরোধ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, প্রভোস্ট এবং শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খুলনার গণহত্যা-নির্যাতন আর্কাইভ মিউজিয়ামের ট্রাস্টি ছাড়াও শিক্ষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সংগঠন ও সংস্থার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/কেএ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা