হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া দুজনসহ ৪ মাদক চোরাকারবারি আটক
অপরাধ

হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া দুজনসহ ৪ মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর):
হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ১৮ ঘণ্টা পর পলাতক দুইজনসহ চারজন মাদক চোরাকারবারিকে আটক করেছে যশোরের শার্শা থানা পুলিশ। জব্দ করেছে হ্যান্ডকাপও। বাগআঁচড়ার আমলাই সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শার্শা থানার এএসআই রবিউল ইসলাম একদল পুলিশ নিয়ে শার্শার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় তারা ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেন হরিশচন্দ্রপুর গ্রামের মোস্তফার ছেলে শাহবুদ্দিন আহম্মেদ ও আব্দুল ওহিদের ছেলে মামুন হোসেনকে। রাতে শার্শা থানায় আনার পথে তারা হ্যান্ডক্যাপসহ পালিয়ে যান।

নাভারণ সার্কেল এ এস পি জুয়েল ইমরান জানান, হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামিকে ফের আটকে ঝটিকা অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুুপুরে আমলাই সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ী আয়নাল হকের ছেলে বিল্লাল হোসেন ও ইলিয়াস হোসেনের ছেলে শামিমকে আটক করা হয। পরে আটক করা হয় হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি মামুন ও শাহবুদ্দিনকে। এ সময় তারা করাত দিয়ে হ্যান্ডক্যাপ কাটার চেষ্টা করছিলেন।

সান নিউজ/ এআর ‌| Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা