প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত
অপরাধ

প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): পাটের বস্তার ভেতরে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অপরাধে শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ে রুপালী অ্যাগ্রো অ্যান্ড রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পাট পরিদর্শক এবং পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাসনা শারমিন মিথি বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুসারে অটো রাইস মিলটিকে জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, পরিবেশকে বাঁচাতে হলে প্লাস্টিকের বদলে পাটজাত পণ্য ব্যবহারের বিকল্প নেই।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা