যশোরে মাদক ব্যবসায়ীর সাত বছরের কারাদণ্ড
অপরাধ

যশোরে মাদক ব্যবসায়ীর সাত বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

যশোর: ফেনসিডিল ব্যবসার দায়ে যশোরের মাদক কারবারি আবু বক্কারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন আসামি।

দণ্ডপ্রাপ্ত আবু বক্কার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৫ আগস্ট) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক আয়শা নাসরিনের দ্বিতীয় আদালত এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ আগস্ট রাতে ডিবি পুলিশ দিঘিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে বক্কারের বাড়ি থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় তাকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা