বিএসএমএমইউতে দুদকের জিজ্ঞাসাবাদে সম্রাট
অপরাধ

বিএসএমএমইউতে দুদকের জিজ্ঞাসাবাদে সম্রাট

নিজস্ব প্রতিবেদক:

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটকে বিএসএমএমইউতে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল এই জিজ্ঞাসাবাদ শুরু করে।

ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। পরে ক্যাসিনো-কাণ্ডে জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের মামলায় বলা হয়েছে, সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদের সুনির্দিষ্ট তথ্য দিলেও দেশের বাইরে নামে-বেনামে অন্তত ১ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। উত্তরা, ধানমণ্ডি, গুলশানসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে সম্পদ রয়েছে তার।

এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও আমেরিকায় রয়েছে সম্পদ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ মাদক ব্যবসাসহ নানা অবৈধ উপায়ে এসব সম্পদ গড়েছেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা