সিরাজুল ইসলাম মেডিক্যালে অভিযান চালাচ্ছে র‌্যাব
অপরাধ

সিরাজুল ইসলাম মেডিক্যালে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন অনিয়ম ও নানা দুর্নীতির অভিযোগে রাজধানীর মৌচাক এলাকায় সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বেসরকারি হাসপাতালটিতে অভিযান শুরু করে র‍্যাব।

প্রতিষ্ঠানটির প্যাথলজি পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া, আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টনহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, অভিযানে পরীক্ষার জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। এছাড়া ল্যাবেও অনিয়ম পাওয়া গেছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা