সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ
অপরাধ

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

নিজস্ব প্রতিবেদক:

মোংলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বনের মরাপশুর এলাকায় অভিযান চালান বনপ্রহরীরা। এ সময় মাংস ছাড়াও তিনটি হরিণের মাথা, ১২টি পা, ৭৫০ ফুট ফাঁদ, কয়েকটি ধারালো অস্ত্র ও একটি নৌকা জব্দ করেন অভিযানকারীরা।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পালিয়ে যাওয়ার সময় তাদের চেহারা দেখে শনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে বন আইনের ২৬ ধারায় মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, কবির হাওলাদার (৪৫), মোতালেব খাঁন (৫০), কামরুল (৪৫), রাসেল শেখ (২৮) ও আতাহার খান (৪৫)। তাদের সকলের বাড়ি মোংলার চিলা এলাকায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা