ছবি: সংগৃহীত
অপরাধ

কুমিল্লায় চোর চক্রের ৭ নারী আটক

জেলা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে বোরকা পরে কৌশলে নারীদের কাছ থেকে টাকা ও মোবাইল চুরি করা একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ভেজাল রোধে কঠোর আইনের আহ্বান

বৃহস্পতিবার (২২ জুন) কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ, পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময় প্রমুখ।

আরও পড়ুন : তৃণমূল নেতাকে গুলি করে হত্যা

পুলিশ সুপার জানান, বুধবার (২১ জুন) দুপুরে কুমিল্লার টমছম ব্রিজ এলাকায় জান্নাতুল ফেরদৌস নামের এক গৃহবধূকে একা পেয়ে বিভিন্নভাবে কথা বলে তার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন চোর চক্রের সদস্যরা।

এক পর্যায়ে ঐ নারীর ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার শুরু করেন। এ সময় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার টহলরত পুলিশ সদস্যরা বোরকা পরিহিত ৭ নারীকে আটক করে।

আরও পড়ুন : শিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব দরকার

আসন্ন ঈদকে টার্গেট করে আটককৃত নারী চোর চক্রের সদস্যরা কুমিল্লা শহরের বিভিন্ন শপিংমল, মার্কেট ও জনবহুল এলাকায় সংঘবদ্ধ হয়ে নানা কৌশলে চুরি-ছিনতাই করার জন্য এসেছিলেন।

তিনি আরও জানান, পুলিশ ৭ জনকে আটক করেছে। ঐ চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

আরও পড়ুন : ৫ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের পাখি আক্তার (২৫), ফাতেমা বেগম (৪০), শাহানা নাইমা (২৫), দিলারা বেগম (৩০), হনুফা (৪০), পারভীন আক্তার (২৫) ও ফাতেমা বেগম (২৪)। তারা সবাই পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তাদের মধ্যে শাহানার নামে কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় ২ টি চুরির মামলা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা