ছবি: সংগৃহীত
অপরাধ

স্বামীকে হত‍্যা করে স্ত্রীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় পারিবারিক কলহের জেরে দায়ের কোপে স্বামীকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে স্ত্রী বানু বেগম (৩২) আত্মসমর্পণ করেছেন।

আরও পড়ুন : চীনে রেঁস্তোরায় বিস্ফোরণে নিহত ৩১

বৃহস্পতিবার (২২ জুন) ভোরের দিকে রায়েরবাজার ক্যান্সার গলিতে এ ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া (৪০) পেশায় আচার বিক্রেতা ছিলেন।

আরও পড়ুন : যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, আমরা ভোর ৪ টার দিকে খবর পাই। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।

পরে নিহতের স্ত্রীকে আমাদের হেফাজতে নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৬

জিজ্ঞাসাবাদে ঐ নারী জানায়, এক মাস আগে বিয়ে করে তারা এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন। অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।

এ ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সে বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা